সর্বশেষ

বিচারপতি মানিক মারা গেছেন

Justice manik passes awayCity ads Investment (1)

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টায় রাজধানীর ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (২৬ মে) জোহরের নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আছরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা মাঠে। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে, তাঁর পৈতৃক বাড়িতে। সেখানে স্বজনদের বিদায় জানার পর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, বিচার বিভাগ এবং টুঙ্গিপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

বিচারপতি শামসুল হুদা মানিক এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং ’৮০-এর দশকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর দীর্ঘদিন তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup