সর্বশেষ

প্রবাসে যাওয়ার আগে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Younger brother stabbed to death by older brother before going abroadProbashircityWebPopupUpdate

ফরিদপুরে প্রবাসে যাওয়ার প্রস্তুতির জন্য দেওয়া টাকাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধের জেরে প্রাণ গেল ছোট ভাইয়ের। পারিবারিক এই কলহ শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়। শনিবার (২৫ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাইয়ুম হাওলাদার (২০) নামে ওই যুবক।

নিহত কাইয়ুম ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের বাসিন্দা ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চা ও সিগারেটের দোকান চালাতেন। সম্প্রতি তিনি সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেন এবং এর জন্য পরিবার থেকে পাঁচ লাখ টাকা পান।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ওই অর্থ নিয়ে কাইয়ুমের সঙ্গে বড় ভাই নাইম হাওলাদার রাহিমের বিরোধ দেখা দেয়। গত বৃহস্পতিবার (২২ মে) রাতে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রাহিম ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে কাইয়ুমের পেটে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহ এভাবে রক্তক্ষয়ী পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনা করতে পারেননি বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate