Long Popup (2)
সর্বশেষ

ঢাকা থেকে উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে আগুন

Plane engine catches fire shortly after takeoff from dhakaProbashircityWebPopupUpdate

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্লাইটটি সফলভাবে জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK-713, যেটি একটি এয়ারবাস A330-303 মডেলের উড়োজাহাজ, তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফ্লাইটটিতে ২৯০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক স্পার্ক লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আকাশে প্রায় দেড় ঘণ্টা ধরে চক্কর দিয়ে ফ্লাইটটির জ্বালানি খরচ করেন। এরপর সকাল ৮টা ১৫ মিনিটে সফলভাবে বিমানটি অবতরণ করানো হয়।

তিনি আরও বলেন, ইঞ্জিনে দেখা যাওয়া স্পার্কের সম্ভাব্য কারণ হিসেবে বার্ড হিটের কথা উল্লেখ করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করেছে।

ঘটনার পর বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় এবং বিমান চলাচলে কিছু সময়ের জন্য সতর্কতা অবলম্বন করা হয়। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় যাত্রীরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate