সর্বশেষ

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Hanging body of malaysian expatriate's wife recoveredWeb Popup (3)

বগুড়ার নন্দীগ্রামে তানিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানিয়া উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী তানসেন আলীর স্ত্রী। সোমবার (১২ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানা ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার গ্রহণের পর তানিয়া খাতুন ঘুমোতে যান। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পান। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানিয়েছেন, গৃহবধূর আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup