সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Bangladeshi killed in road accident in malaysiaWeb Popup (3)

মালয়েশিয়ায় গাড়ির নিচে চাপা পড়ে ফারুকুজ্জামান সোহাগ নামে এক বাংলাদেশি মারা গেছেন।

শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ ১৯ বছর ধরে মালয়েশিয়ায় থাকতেন এবং গাড়ি চালাতেন। শনিবার রাতে গাড়ি মেরামত করার সময় অসাবধানতাবশত তার গাড়ির চাকা গর্তে পড়ে গেলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারে তার স্ত্রী ও আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ দেশে আনার জন্য পরিবারকে সহায়তা করা হবে। এছাড়া, প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবারকে দ্রুত অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup