সর্বশেষ

ট্রাম্পের কাছে সাহায্য চান হিটলার!

Hitler asks trump for help!Web Popup (3)

রাজধানীর প্রেস ক্লাব চত্বরে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। সেখানে মো. হযরত আলী হিটলার নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি, যিনি সকলের কাছে হিটলার নামেই পরিচিত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্যের আবেদন জানান। গলায় ঝোলানো প্ল্যাকার্ডে তিনি লেখেন, ‘মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাকে সাহায্য করুক’। একইসঙ্গে অন্য একটি প্ল্যাকার্ডে বাংলাদেশ পুলিশের কাছে সংবিধানের আকাঙ্ক্ষা তুলে ধরেন।

পেশায় রিকশাচালক নরসিংদীর হোসেনপুরের বাসিন্দা এই হিটলার জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে আর্থিক সাহায্য চান। সেই অর্থ পেলে তিনি দেশের উন্নয়নে কাজ করবেন এবং প্রাপ্ত অর্থ একা ভোগ না করে সকলের মাঝে ভাগ করে দেবেন। ট্রাম্পকে চেনেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি দৃঢ়ভাবে জানান যে শুধু মার্কিন প্রেসিডেন্ট নন, তিনি জার্মানির হিটলারকেও চেনেন।

অন্যদিকে, ‘বাংলাদেশ পুলিশ স্যার, সংবিধান চাই’ প্ল্যাকার্ডের ব্যাখ্যায় হিটলার বলেন, তিনি এমন একটি সংবিধান চান যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে এবং পুলিশ প্রশাসন সেই সংবিধান প্রণয়নে সহায়তা করবে।

মে দিবস সম্পর্কে অবগত হিটলার এই দিনে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি তেমন কিছুই পাননি বলেই আক্ষেপের সুরে জানান। শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনে তার ব্যতিক্রমী আবেদন অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup