সর্বশেষ

লি‌বিয়া থে‌কে দে‌শে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি

লি‌বিয়া থে‌কে দে‌শে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশিWeb Popup (3)

লিবিয়ার বেনগাজী থেকে আরও ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বুধবার স্থানীয় সময় এক বিবৃতিতে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। প্রত্যাবাসিতদের মধ্যে ২৫ জন ছিলেন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক এবং বাকি ১৫২ জন স্বেচ্ছায় ফিরে আসছেন, যারা লিবিয়ার পূর্বাঞ্চলে নানা বিপদের মুখে ছিলেন। তাদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ।

প্রত্যাবাসনের অংশ হিসেবে অভিবাসীদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউ‌জেড২২২) বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।

বিদায় মুহূর্তে বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি প্রত্যাবাসিতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শুভকামনা জানিয়ে বিদায় দেন।

এ সময় দূতাবাসের রাজনৈতিক মিনিস্টার এবং শ্রম মিনিস্টারও উপস্থিত ছিলেন বলে জানায় দূতাবাস সূত্র।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup