সর্বশেষ

ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা

Scholarships announced for bangladeshi students in italyProbashir city Popup 19 03

ঢাকায় অবস্থিত ইতালিয়ান দূতাবাস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি ঘোষণা করেছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় (MAECI) এই বৃত্তি প্রদান করবে।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ইউরো বৃত্তি এবং ইতালির সরকারি অথবা আইন দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে অধ্যয়নের সুযোগ পাবেন।

যেসব কোর্সে বৃত্তির সুযোগ রয়েছে:

  • মাস্টার্স ডিগ্রি (Lauree Magistrali 2° ciclo)
  • উচ্চশিক্ষা কোর্স (Arts, Music and Dance – AFAM)
  • পিএইচডি প্রোগ্রাম
  • গবেষণা প্রকল্প (যৌথ তত্ত্বাবধানে পরিচালিত)
  • ইতালীয় ভাষা ও সংস্কৃতির উন্নত কোর্স

ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি একটি দারুণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের ২০২৫ সালের ১৬ জুন তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে। বৃত্তির বিস্তারিত নিয়মাবলী এবং আবেদনপত্রের লিঙ্ক দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

তথ্যসূত্র: বাংলাদেশস্থ ইতালি দূতাবাসের ওয়েবসাইট।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03