Long Popup (2)
সর্বশেষ

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাইProbashircityWebPopupUpdate

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় দিনদুপুরে এক প্রবাসীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগী।

টাঙ্গাইলের মাটিখোলা চিতেস্বরি এলাকার মমির উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪২) ওই দিন কালিয়াকৈর বাজারে ডাচ-বাংলা ব্যাংক থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি ব্র্যাক এনজিও অফিসে যাওয়ার পথে একটি অটোরিকশায় উঠেন। সাহেব বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত প্রাইভেটকার তার অটোরিকশার গতিরোধ করে।

গাড়ি থেকে নেমে আসা ৩-৪ জন দুর্বৃত্ত জাকিরের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ছিনতাইকারীরা ততক্ষণে সটকে পড়ে।

ভুক্তভোগী জাকির হোসেন কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং খুব দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে টাকাসহ তাদের গ্রেফতার করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate