Long Popup (2)
সর্বশেষ

দেশে ফেরার জন্য বিমান ধরেছেন স্বামী, ঘরে পড়ে ছিল স্ত্রীর মরদেহ

দেশে ফেরার জন্য বিমান ধরেছেন স্বামী, ঘরে পড়ে ছিল স্ত্রীর মরদেহProbashircityWebPopupUpdate

দেশে ফেরার জন্য বিমান ধরেছেন প্রবাসী স্বামী। এদিকে স্ত্রীর নিথর দেহ মিললো ঘরে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে।

নিহত ওই নারীর নাম পলি আক্তার (২৮)। তার স্বামী মো. ইকবাল ওমানপ্রবাসী। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দেশে ফেরার কথা তার। এর মধ্যেই মিললো স্ত্রীর মরদেহ। তার স্বামী রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। গত দুই বছর ধরে টঙ্গিবাড়ীর ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মো. নাদিমদের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ১১ বছর বয়সী আব্দুল্লাহ নামের এক ছেলেসন্তান রয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় থাকতেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় কোনও সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করা হয়। অনেকক্ষণ কোনও জবাব না পেয়ে স্থানীয় একজন জানালা দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাট থেকে তার মরদেহ উদ্ধার করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, ওমানপ্রবাসী ইকবালের স্ত্রী পলি আক্তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহতের মা ও ছেলে খবর পেয়ে বাড়িতে এসে দরজা ভেঙে দেখে গলায় ফাঁস দিয়ে খাটে পড়ে আছেন পলি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, আজ বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বিমানে উঠেছেন নিহতের স্বামী। ওমান থেকে ছুটিতে বাড়িতে আসছেন তিনি।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate