সর্বশেষ

সৌভাগ্যবানদের দেয়া হবে ইউএস-বাংলার ফ্রি টিকিট

সৌভাগ্যবানদের দেয়া হবে ইউএস বাংলার ফ্রি টিকিটWeb Popup (3)

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫। রান আয়োজনকে উৎসবমুখর করতে এতে যুক্ত হয়েছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।

বুধবার (২ এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, রানে পুরুষ, নারী ও ফান ক্যাটাগরিতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া হবে যথাক্রমে ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার মধ্যে সৌভাগ্যবান ৩ জনকে এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া হবে যথাক্রমে ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট।

তিনি আরও জানান, দেশের পর্যটন শিল্পের বিকাশে যেকোনো ভালো উদ্যোগে ইউএস-বাংলা পাশে থাকার চেষ্টা করে। এরই অংশ হিসেবে বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হওয়া।

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও এই শিল্প সংশ্লিষ্ট সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যেই এ রান আয়োজন বলে জানান বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন।

তিনি জানান, দুটি ক্যাটাগরিতে এ রান অনুষ্ঠিত হবে। একটি সাড়ে ৭ কিলোমিটার, অপরটি ২ কিলোমিটার ফান রান। নারী, পুরুষ ও পাঁচ বছরের বড় সবাই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই রানে অংশ নিতে পারছেন।

হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সকাল ৬টায় শুরু হয়ে ৯০ মিনিটের এই রান শেষ হবে হাতিরঝিল এম্পলিথিয়েটারে। পরে বিজয়ী ও রান সম্পন্নকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বিস্তারির জানতে @Beautiful Bangladesh Run 2025 এই ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup