Long Popup (2)
সর্বশেষ

কর্মীকে সারপ্রাইজ দিল প্রবাসীর হেলিকপ্টার

Heli 11ProbashircityWebPopupUpdate

প্রবাসী ও সাধারণ যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় নাম প্রবাসীর হেলিকপ্টার। যাত্রীসেবার পাশাপাশি সংকটকালীন সময়ে মানবিক ভূমিকার জন্য সুনাম ছড়িয়েছে দেশব্যাপী। এতসব অর্জনের ফাঁকে ঘরের মানুষের প্রয়োজনেও এগিয়ে আসছে প্রবাসীর হেলিকপ্টার।

ঘটনাটি রোববারের। প্রবাসী গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান প্রবাস টাইমের সহ সম্পাদক আরাফাত রহমানকে ব্যতিক্রমী এক সারপ্রাইজ দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার। পারিবারিক কারণে ছুটিতে গিয়েছিলেন মাদারীপুর। রোববার তার দ্রুত ঢাকার ফেরার প্রয়োজন হয়। বিষয়টি জানতে পেরে সড়ক পথের বিড়ম্বনা এড়িয়ে যাতে নির্বিঘ্নে ঢাকায় ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা গ্রহণ করে প্রবাসীর হেলিকপ্টার কর্তৃপক্ষ। ফোন করে জানানো হয়, তাকে ঘরের কাছ থেকেই উড়িয়ে আনা হবে।

মাদারীপুর থেকে হেলিকপ্টারে ওঠার দৃশ্য

এর পরের অভিজ্ঞতা জানিয়েছেন আরাফাত নিজেই, “আকাশ ভ্রমণের অনুভূতি সবসময়ই রোমাঞ্চকর এবং আনন্দের। ঢাকায় ফেরার তাড়া আছে শুনে কর্তৃপক্ষ কোনো অর্থ ছাড়াই হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছে। এমন চমক ও ব্যবস্থাপনার জন্য প্রবাসীর হেলিকপ্টারের কাছে কৃতজ্ঞতা।” তিনি বলছিলেন, “একসময় হেলিকপ্টারে চড়াটা মানুষ ব্যয়বহুল বলেই জানত। স্বপ্নের মত ছিলো। তবে প্রবাসীর হেলিকপ্টার এখন সেই স্বপ্নকে সাধ্যের মধ্যে নিয়ে এসেছে।”

প্রবাসীর হেলিকপ্টারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আরাফাত

প্রবাসীদের স্বার্থকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি নিয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে প্রবাসীর হেলিকপ্টার। বিদেশ থেকে ঢাকায় অবতরণের পর দেশের অন্যান্য এলাকায় বাড়িতে যাওয়া-আসার ক্ষেত্রে প্রবাসীরা প্রতিষ্ঠানটি থেকে কম ভাড়ায় হেলিকপ্টার নিয়ে থাকেন। এছাড়া বিয়ের জন্য, নিছক ভ্রমণের জন্য অথবা অন্যান্য প্রয়োজনেও হেলিকপ্টার ভাড়া দেয় প্রতিষ্ঠানটি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate