Opens in a new tab
সর্বশেষ

প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা আটক ৬

ImagesWeb Popup (3)

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে। প্রায় শতাধিক গরু, বাছুর, হাঁস, মুরগি ইত্যাদি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে গ্রেফতার আতংকে গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে প্রবাসী কাজী দিপু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে।

প্রবাসী নিহতে

আটকরা হল, ওই গ্রামের গাজিউর রহমান (৩৪), সিজিল মিয়া (৩৫), সালা উদ্দিন (৩০), আমির উদ্দিন (৩২), হাবিবুর রহমান (৪৫) ও ইদু মিয়া (৫৫)। জানা যায়, গত বুধবার দুপুরে দুবাই প্রবাসী সামছু মিয়ার নেতৃত্বে বেশ কিছু লোকজন সাস্তু মিয়ার লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহতসহ একজন নিহত হয়। এদিকে একজন মারা যাবার খবর শুনে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন ভাংচুর ও লুটপাট চালায়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আলমগীর কবির জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup