সর্বশেষ

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর ৩ বসতঘর পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর ৩ বসতঘর পুড়ে ছাইWeb Popup (3)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকান্ডে মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীরের ৩টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে মো. জাহাঙ্গীরের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি।

শেখরনগর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীল মৃধা জানান, প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্ঠা করে। পরে সিরাজদীখান ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বিএফএম (এস) জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup