সর্বশেষ

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলাProbashir city Popup 19 03

প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শাহরিয়ারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে যে, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকার এবং তার ভাই শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03