সর্বশেষ

দি‌ল্লির দারস্থ হওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা

দি‌ল্লির দারস্থ হওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসাProbashir city Popup 19 03

মে‌ক্সিকোর ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের দি‌ল্লির দারস্থ হতে হয়। তবে এখন থে‌কে দি‌ল্লিতে না গিয়ে বাংলাদেশি নাগরিকরা মে‌ক্সিকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন‌্য আবেদন জমা দিতে পারবেন।

রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। মেক্সিকান সরকারের নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এ ছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসা থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03