সর্বশেষ

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নProbashir city Popup 19 03

মার্কিন ডলারের বিপরীতে  (১১ নভেম্বর) ভারতীয় রুপির বিনিময় হার আরো ১ পয়সা কমেছে। এতে করে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমে যায়। তাতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। সোমবারের আগ পর্যন্ত এটিই ছিল মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

কিন্তু সপ্তাহ শুরুর দিন সোমবার দিনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আরও ১ পয়সা কমে গেলে ভারতীয় এই মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন ৮৪ দশমিক ৩৮ রুপিতে নেমে যায়। ফরেক্স ব্যবসায়ীরা বলছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে বিপুল অর্থ বিক্রি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে রুপির সূচক।

ভারতীয় মুদ্রার ধারাবাহিক দরপতনের কারণে ভারতীয় নীতিনির্ধারক ও আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়ার জেরেই মূলত রুপির দরপতন ঘটছে বলে মনে করেন তারা। পাশাপাশি মুদ্রাবাজারে অস্থিরতা অব্যাহত থাকার কারণে ডলারের বিপরীতে রুপির আরও দরপতন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে আরবিআই। গত সেপ্টেম্বরের শেষ থেকে এই ডলার বিক্রি শুরু করে ভারতের এই কেন্দ্রীয় ব্যাংক। ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে গত এক মাসের মধ্যেই ওই পরিমাণ ডলার বিক্রি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মূলত চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই বিশ্ব বাজারে শক্তিশালী হতে শুরু করে ডলার। ফলে অনেকটা নেমে যায় ভারতীয় রুপির মূল্য।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03