Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় মাতাল আটক

Image 124998 1727509863Web Popup (3)

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া মদ্যপ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভোমরা সীমান্তে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।

আটকরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, বেপরোয়া গতিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তারা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মধ্যরাতে ভারতীয় বিএসএফের সঙ্গে এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এমন কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রতিউত্তরে ভারতীয় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার জানিয়েছেন, গাড়িচালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় ছিলেন। অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩-৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙে গাড়িটি ভোমরা স্থলবন্দরের দিকে যায়। তীব্র গতির কারণে ভারতীয় বিএসএফ টহলদল তাদেরকে আটকাতে করতে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে বিজিবির নিকট দুঃখপ্রকাশ করেন এই বিএসএফ কর্মকর্তা।

লে. কর্নেল আশরাফুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.youtube.com/watch?v=bYRtfT0OVhQ

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)