সর্বশেষ

বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

India requests release of 34 prisoners detained in bangladeshProbashir city Popup 19 03

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৪ ও ১৫ জুলাই রাতে মোংলার উপকূলীয় অঞ্চলে দুটি ভারতীয় ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আটকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারত সরকার বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আটক জেলেদের সঙ্গে কনস্যুলার পর্যায়ে সাক্ষাতের আবেদনও জানানো হয়েছে।

ভারতীয় জেলেরা ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মা মঙ্গল চণ্ডী’ নামের দুটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এসব ট্রলার মোংলার কাছে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল।

ভারতীয় এক সরকারি সূত্র জানিয়েছে, “আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছি যাতে আটক জেলেদের ট্রলারসহ নিরাপদে ফেরত পাঠানো সম্ভব হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশেষ করে গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে দাবি করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03