Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের জন্য পাসপোর্টের জরুরি নির্দেশনা

BangProbashircityWebPopupUpdate

পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে ভুল তথ্যের কারণে বড় ধরনের ভোগান্তির মুখে পড়ছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা। দেশে এসে নাম, বয়স বা ঠিকানা পরিবর্তন করে নতুন পাসপোর্ট করানোর পর তা মালদ্বীপ সরকারের রেকর্ডের সঙ্গে না মেলায় অনেককে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হচ্ছে।

8 maldip

এই পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক করে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দেশে না গিয়ে মালদ্বীপ থেকেই পাসপোর্ট নবায়ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। হাইকমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল পারভেজ জানান, সংশোধিত পাসপোর্টের ভিত্তিতে মালদ্বীপের ইমিগ্রেশন দফতরে ভিসা হালনাগাদ না করলে প্রবাসীরা গুরুতর জটিলতায় পড়তে পারেন।

অনেক প্রবাসী ছুটিতে গিয়ে নতুন পাসপোর্ট বানাতে গিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তাদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন করেন। কিন্তু দেশে ফিরে এসে মালদ্বীপে পুনরায় ঢোকার সময় তাদের তথ্যের অমিল ধরা পড়ছে এবং সেখানেই শুরু হয় সমস্যার সূত্রপাত।

এই সমস্যার সমাধানে হাইকমিশন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এবং প্রবাসীবহুল এলাকায় ভ্রাম্যমাণ ই-পাসপোর্ট সেবা চালু করেছে বলে জানিয়েছে। এতে করে প্রবাসীরা সঠিক তথ্য সংরক্ষণ করে সহজেই পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন।

কমিউনিটির নেতারা মনে করছেন, হাইকমিশনের পরামর্শ মেনে চলার পাশাপাশি প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। তবেই ভবিষ্যতে এ ধরনের জটিলতা ও হয়রানি কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate