Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক

Provident fund mandatory for expatriate workers in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ২০২৫ সালের অক্টোবর থেকে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) স্কিমে অংশগ্রহণ অভিবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। গৃহকর্মী ছাড়া, বৈধ পাসপোর্ট ও ওয়ার্ক পারমিটধারী সকল বিদেশি এই বাধ্যবাধকতার আওতায় আসবেন।

বুধবার এক বিবৃতিতে ইপিএফ জানায়, নতুন আইনের অধীনে কর্মচারী ও নিয়োগকর্তা—দুই পক্ষের কাছ থেকেই মাসিক বেতনের দুই শতাংশ হারে অর্থ জমা রাখা হবে। বর্তমানে এই স্কিমে অংশগ্রহণ স্বেচ্ছাধীন থাকলেও নতুন ব্যবস্থায় তা বাধ্যতামূলক হবে।

ইপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এই আইন কার্যকরের আগে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনার মাধ্যমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৫ সালের বাজেট ঘোষণার পর থেকে অন্তত ৩০টিরও বেশি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিদেশি শ্রমিকদের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পূর্বে সংসদে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরে বলেছিলেন, জাতীয়তার ভিত্তিতে কোনো বৈষম্য নয়—প্রত্যেক শ্রমিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। এই উদ্যোগ শ্রমবাজারে ন্যায্যতা প্রতিষ্ঠায় এবং আন্তর্জাতিক মানে সামাজিক সুরক্ষার নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে ইপিএফ জানিয়েছে, তারা যেন তাদের প্রতিষ্ঠানকে www.kwsp.gov.my ওয়েবসাইটে অথবা নিকটস্থ ইপিএফ অফিসে নিবন্ধন করেন। প্রয়োজনে ০৩-৮৯২২ ৬০০০ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য ও সহায়তা নেওয়া যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate