সর্বশেষ

একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, এই যুদ্ধে ইরান একা নয়

North korea fires multiple missiles, iran is not alone in this warWeb Popup (3)

উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ১০টিরও বেশি মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তবে মিসাইল নিক্ষেপের বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রাথমিক ধারণা, এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের আওতায় নিষিদ্ধ। দীর্ঘদিন ধরেই এসব বিধিনিষেধ অমান্য করে আসছে উত্তর কোরিয়া।

এছাড়া চলমান ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, ইরান একা নয়, উত্তর কোরিয়া তাদের পাশে রয়েছে।

তিনি আরও জানান, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে। “আমরা আমাদের মিত্রদের কখনোই কঠিন সময়ে ছেড়ে দিই না। যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি আমাদের জানা আছে এবং আমরা তার বিরুদ্ধে আমাদের বন্ধুদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবো।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup