সর্বশেষ

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পতে রক্ষা!

Air india flightProbashir city Popup 19 03

ভারতের এয়ার ইন্ডিয়ার দুর্ভোগ যেন কিছুতেই থামছে না। একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটির বিমান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। এবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার AI-180 ফ্লাইটটি।

সোমবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশে রাত ২টায় যাত্রা শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়েনি।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিমানটির বাঁ পাশের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট পরে ঘোষণা করেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই বিমানটিকে আটকে রাখা হয়েছে এবং সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে বিমানটিকে টারম্যাকে সরিয়ে নিয়ে গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা ত্রুটির বিষয়টি খতিয়ে দেখেন।

এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। কারণ, মাত্র কয়েকদিন আগেই অহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে, যাতে একজন বাদে সকল যাত্রী নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটেও যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03