সর্বশেষ

অসুস্থ প্রবাসীকে বিমানের টিকিট দিলো মালদ্বীপ হাইকমিশন

Maldives high commission provides plane ticket to sick expatriateProbashircityWebPopupUpdate

মালদ্বীপে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি বশির উদ্দিনকে দেশে ফেরাতে বিমান টিকিট দিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তিনি গত ১৫ দিন ধরে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (৯ জুন) হাইকমিশনের পক্ষ থেকে তাকে বিনামূল্যে ট্র্যাভেল পারমিট প্রদান করা হয়। পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় একটি বিমান টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

বিমানের টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনার অসুস্থ বশির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাকে দেশে ফেরার পর উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।

জানা গেছে, দীর্ঘদিন মালদ্বীপে কর্মরত বশির উদ্দিনের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে মানবিক বিবেচনায় হাইকমিশনের পক্ষ থেকে তাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের এ উদ্যোগ প্রবাসী কল্যাণে তাদের দায়বদ্ধতারই প্রতিফলন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate