সর্বশেষ

বাংলাদেশিসহ ১০৫ জনকে দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

Malaysia repatriates 105 people, including bangladeshisProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইয়ে) সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত ৩১ মে (শনিবার) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একেপিএস জানায়, টার্মিনাল ১-এ পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীকে শনাক্ত করা হয়, যারা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে এসেছিলেন। তাদের মধ্যে ১০৫ জন যাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র ও প্রবেশের শর্ত পূর্ণ না হওয়ায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং নিজ নিজ দেশে ফিরিয়ে পাঠানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অভিযানে দেখা গেছে, অনেক যাত্রী মালয়েশিয়াকে ট্রানজিট দেখিয়ে অন্য দেশের টিকিট বুক করেছিলেন, কিন্তু মালয়েশিয়ায় পৌঁছার পর সেই টিকিট বাতিল করে দিতেন। এটি ছিল অভিবাসন নীতিকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে গৃহীত একটি সুপরিকল্পিত কৌশল।

1 20250601105611

সংস্থা আরও জানায়, এসব অনিয়ম ঠেকাতে সব প্রবেশপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে। যাত্রীদের প্রবেশ ও প্রস্থান পর্যায়ে কঠোর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় শূন্য সহনশীলতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

একেপিএস জানিয়েছে, যেসব কর্মকর্তা এ অনিয়মে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

তবে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি মালয়েশীয় কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03