সর্বশেষ

প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

High commission's urgent warning for expatriatesCity ads Investment (1)

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা বাধ্যতামূলক। বিশেষ করে গাছে ওঠা বা উচ্চস্থানে কাজ করার সময় কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা যাবে না। দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

হাইকমিশন জানায়, অতীতে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা গুরুতর আহত কিংবা প্রাণ হারিয়েছেন। তাই জীবন রক্ষায় ব্যক্তিগত সতর্কতা ও সচেতনতার গুরুত্ব অপরিসীম।

প্রবাসী শ্রমিকদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালিক পক্ষের কাছ থেকে সুরক্ষা সরঞ্জাম না পেলে সেটি দাবি করতে হবে এবং নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে অনিচ্ছা জানাতে হবে। প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের জীবনরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup