Long Popup (2)
সর্বশেষ

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫

Bgb detains 15 people while infiltrating from india at borderProbashircityWebPopupUpdate

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।

স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বুধবার বিজিবি ১৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

আটককৃতরা ভারতের আসামে বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদের বাড়িঘর ভেঙে দিলে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠায়। তারা প্রায় ৩০০ জনের একটি দল ছিলেন।

এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া জানান, আটককৃতরা বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate