সর্বশেষ

এসি চালিয়ে, মিষ্টি খেয়ে ১২ লক্ষ টাকা চুরি করে পালালো চোর

Thief steals rs 12 lakh after running ac, eating sweets, fleesWeb Popup (3)

দমদম নাগের বাজারে একটি অভিনব চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একটি বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা এবং ৩০০ গ্রাম সোনার গয়না চুরি করেছে।

জানা যায়, রবার কারখানার মালিক বিশ্বজিৎ পাল গত মাসের ২৭ তারিখ স্ত্রী ও ছেলেকে নিয়ে মুম্বাইয়ে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সময় বাড়িটি ফাঁকা ছিল। তবে তিনি তার দাদাকে জানিয়েছিলেন, তার শ্বশুর-শাশুড়ি বাড়িতে এসে থাকবেন।

বৃদ্ধ দম্পতি বাড়িতে গিয়ে দেখেন, গেট খোলা এবং ঘর, বিছানা, আলমারি লন্ডভণ্ড। টাকার ব্যাগ ও সোনার বাক্স খালি পড়ে আছে। তারা সঙ্গে সঙ্গে মেয়ে-জামাইকে খবর দেন।

পরিবার জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরের দল এসি চালিয়ে এবং ফ্রিজ খুলে মিষ্টি খেয়ে ধীরে-সুস্থে চুরি করেছে।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, চোরেরা কি জানত বাড়ির মালিক বাইরে আছেন এবং কখন আসবেন? স্থানীয়রা মনে করছেন, পরিচিত কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

বাড়ির মালিক বিশ্বজিৎ পাল জানান, তার বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা এবং সোনার গয়না চুরি হয়েছে। তিনি আরও বলেন, চোরেরা এসি চালিয়ে ধীরে-সুস্থে সবকিছু নিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup