ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। শাহ জানান, পাকিস্তান ও নেপালের সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে বৈঠকে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ ও পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতির জন্য রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, হোম গার্ড এবং এনসিসি-র মতো বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সংবেদনশীল স্থানগুলোতে পরিবহন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সামাজিক মাধ্যমে দেশবিরোধী কার্যকলাপের ওপর নজর রাখতে হবে।
আরও
পহেলগাঁও হামলার জবাবে ভারতের অভিযানের পর সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে বৈঠকে শাহ গুজব ছড়ানো বন্ধে সতর্ক থাকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।
তিনি জানান, সামাজিক মাধ্যমে দেশবিরোধী প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে প্রস্তুত রাখতে মক ড্রিলগুলোতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এনজিওদের কাজে লাগানোর পরামর্শও দেন তিনি।









![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)


