সর্বশেষ

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

Heavy firing between indian and pakistani troops on kashmir borderCity ads Investment (1)

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে পারগওয়াল সেক্টরে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টানা ছয় রাত ধরে জম্মু অঞ্চলের বিভিন্ন সেক্টরে এ ধরনের সংঘর্ষ চলছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা অভিযোগ করেছে, পাকিস্তান একতরফাভাবে গুলিবর্ষণ করছে এবং ভারত তার জবাবে “কার্যকর প্রতিক্রিয়া” জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সীমান্তের ওই এলাকায় পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এটিকে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করছে ভারত।

ঘটনার বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানি সংবাদমাধ্যমেও এবিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি, তবে অতীতে উভয় পক্ষই প্রায়শই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

সাম্প্রতিক উত্তেজনার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ব্যাপকভাবে অবনতি ঘটেছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে এবং জবাবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিলসহ আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, উভয় দেশ একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে, যার ফলে সীমান্তে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup