Long Popup (2)
সর্বশেষ

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব

'Trump Gold Visa' launched, will grant direct US citizenshipProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার নতুন পথ উন্মুক্ত করে ধনী বিদেশিদের জন্য বিশেষ অভিবাসন সুবিধা চালু করেছে ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে পরিচিত এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট আর্থিক সক্ষমতা ও যাচাইকৃত প্রার্থীদের গ্রিন কার্ড সমমানের অধিকার প্রদান করা হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিষয়টি প্রকাশ করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, গোল্ড ভিসা উচ্চসম্পদশালী আবেদনকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ তৈরি করবে এবং একই সঙ্গে মার্কিন কোম্পানিগুলো তাদের দক্ষ কর্মীদের দীর্ঘমেয়াদে ধরে রাখতে সক্ষম হবে। নতুন ভিসার আবেদন করতে আগ্রহীদের TrumpCard.gov ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার। আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে মার্কিন কোষাগারে ১০ লাখ ডলার ‘অবদান’ জমা দেওয়ার পর ভিসা প্রদান করা হবে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাক-নিবন্ধনের প্রথম পর্যায়ে ইতোমধ্যে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। প্রশাসন প্রত্যাশা করছে, এই কর্মসূচি কয়েকশ’ মিলিয়ন ডলার রাজস্ব এনে মার্কিন অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্লেষকদের মূল্যায়ন, গোল্ড ভিসা কর্মসূচির মাধ্যমে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর রাখার পাশাপাশি অর্থনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দিচ্ছে। একদিকে ধনীদের জন্য নাগরিকত্বের বিকল্প পথ তৈরি হচ্ছে, অন্যদিকে দেশজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, যার ফলে হাজার হাজার নথিবিহীন ব্যক্তি ফেরত পাঠানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নতুন নীতি অভিবাসন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate