সর্বশেষ

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্র

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্রCity ads Investment (1)

ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের ফলে কমপক্ষে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যা পূর্বের সংখ্যার তুলনায় অনেক বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) গায়ানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। খবর বিবিসি’র।

মার্কো রুবিও বলেন, ‘আমরা এটি প্রতিদিন করছি। যখনই আমি এই উন্মাদদের মধ্যে কাউকে খুঁজে পাই, আমি তাদের ভিসা বাতিল করি।’ তিনি আশা প্রকাশ করেন, সংখ্যাটি ৩০০-এরও বেশি হবে।

তিনি আরও বলেন, আমি আশা করি একসময় আমরা পুরোপুরি শেষ করতে পারব, কারণ তখন আমরা এদের সবাইকে সরিয়ে ফেলতে পারব। কিন্তু আমরা প্রতিদিন এ ধরনের উন্মাদদের খুঁজছি, যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

অ্যাক্সিওস প্রথমে জানায়, ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং প্রশাসনের কর্মকর্তারা এমন কিছু বিশ্ববিদ্যালয়কে নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন, যেখানে অনেক ‘প্রো-হামাস’ বিদেশি শিক্ষার্থী রয়েছে, যাতে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করতে না পারে। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup