সর্বশেষ

২৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

২৭ দিন বন্ধ থাকবে ব্যাংকProbashir city Popup 19 03

বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৫ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন বছরের জন্য ছুটি থাকবে ২৭ দিন। এ ছুটি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে রবিবার (১৭ নভেম্বর) এটি প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে ব্যাংক বন্ধ থাকবে। ৫ থেকে ১০ জুন এ ছয়দিন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে একদিন, আশুরা উপলক্ষে ৬ জুলাই, জন্মাষ্টমী ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ২১ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03