Opens in a new tab
সর্বশেষ

ডিবির গাড়িতে অটোরিকশার ধাক্কা, যুবকের লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এলো ছাগল, অতঃপর

ডিবির গাড়িতে অটোরিকশার ধাক্কা, যুবকের লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এলো ছাগল, অতঃপরWeb Popup (3)

জামালপুরে মেলান্দহে ছাগল চুরি করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পালানোর সময় ধরা পড়েছেন সেই চোর। গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সেই চোরের লুঙ্গির নিচ থেকে বেরিয়ে আসে ছাগল।

ওই সময় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ এলাকার আমান উল্লাহর ছেলে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

ডিবি পুলিশ জানায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ব্যাটারি চালিত অটো। এ সময় ডিবি পুলিশ ওই যুবককে অটো থেকে নামতে বললে তিনি নামতে চাননি। পরে জোর করে নামানোর সময় ওই যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগল বের হয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদ করলে ছাগলটি চুরি করে পালাচ্ছিল বলে স্বীকার করে ওই যুবক। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)