Opens in a new tab
সর্বশেষ

ট্যাক্স আরোপ করতে যাচ্ছে ওমান, নিন্ম আয়ের কর্মীদের অব্যাহতি

ট্যাক্স আরোপ করতে যাচ্ছে ওমান, নিন্ম আয়ের কর্মীদের অব্যাহতিWeb Popup (3)

ওমানে ট্যাক্স বা আয়কর আরোপ হলে কারা এর আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে।

তবে সুখবর হলো যাদের আয় মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে ৩০ হাজার রিয়ালের কম তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে। যাদের বার্ষিক আয় বছরে ৩০ হাজার রিয়ালের উপরে শুধুমাত্র তাদের উপরে ট্যাক্স আরোপ করা হবে।

শুরা কাউন্সিলের ইকোনমিক ও ফিন্যান্সিয়াল কমিটির সভাপতি আহমেদ আল শারকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আল শারকি জানান, ব্যক্তিগত আয়কর আইনের যে খসড়াটি আছে তার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তার মতে দেশের জনসংখ্যার বড় একটি অংশই আয়কর আইনের আওতামুক্ত থাকবেন।

ধারণা করা হচ্ছে, ট্যাক্স নিয়ে শিগগির বড় ঘোষণা দিতে পারে ওমান। এর আগে ২০২২ সালে ব্যক্তিগত আয়ের উপরে সরকারের কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে। আগামী বছরের শুরুর দিকেই এটি বাস্তবায়ন করতে পারে উপসাগরীয় দেশটি।

যদিও বিশ্বের অধিকাংশ দেশে করই সরকারের আয়ের অন্যতম উৎস। তবে ওমানের শক্তিশালী তেল ও গ্যাস শিল্পের কারণে নাগরিকদের আয়কর দিতে হয় না। তা সত্ত্বেও দেশটির মানুষ সরকারের কাছ থেকে ভালো সুযোগ-সুবিধা পায়।

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)