সর্বশেষ

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠকCity ads Investment (1)

আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পান- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সেই আহ্বান জানিয়েছেন ড. ইউনূস

অপরদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও অনুরোধ জানিয়েছেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকে ইতালি ও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলাপ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন, তাই ড. ইউনূস বৈধ বা আইনি উপায় খোঁজার কথা জানিয়েছেন। যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থনের’ কথা জানিয়েছেন বাইডেন।

এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup