সর্বশেষ

প্রবাসীদের প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার দাবি সমন্বয়কদের

0e2221dff6172d1c3793f438ec1f16aa887ff9d63a61918eWeb Popup (3)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ১৪ জন দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়ে আন্দোলনের সমন্বয়করা এ দাবি জানান।

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রবাসীদের প্রতি সরকারের মানবিক হতে হবে। তাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে মর্যাদা দিতে হবে। যে সব প্রবাসী এখনো অন্ধকার কারাগারে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বন্দিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাই। পাশাপাশি তাদের কর্মসংস্থান এবং বিমানবন্দরে হয়রানি বন্ধ করে প্রবাসীদের সর্বোচ্চ সন্মান দেয়ার দাবি জানাচ্ছি।

এদিকে আমিরাতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্ষমা পেয়ে দেশে ফেরা ২০ জন শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে বাড়ি ফেরেন।

তাদের একজন ফরিদ আহমেদ শাহীন বলেন, ২ মাস জেলে ছিলাম। ১১৪ জনের অনেকের যাবজ্জীবন রায় হয়েছে। নতুন জীবন পেয়েছি ড. ইউনূসের কারণে।’

এদিকে বিদেশের মাটিতে থেকেও দেশের জন্য আন্দোলনে অংশ নেয়ার অনুভূতি জানিয়ে জহিরুল ইসলাম বলেন, ‘বিদেশের মাটিতে ২৪ এর আন্দোনে অংশ নেয়া গৌরবের। আমি কোনো দল করি না, দলের স্বার্থে না, দেশের স্বার্থে আন্দোলন করেছি।’

ফেরত আসা আবু নামের আরেকজন বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং চাকরির নিরাপত্তার বিষয়ে কাজ করতে হবে। দেশের জন্য আন্দোলন করে অনেকেই কারাগারে আছেন। তাদের দ্রুততম সময়ে মুক্ত করার দাবি জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup