সর্বশেষ

বিদেশ থেকে বিনা শুল্কে যা যা আনতে পারবেন

34a5301aCity ads Investment (1)

বিদেশফেরত একজন যাত্রী কী আনতে পারবেন, তা রয়েছে ব্যাগেজ বিধিমালায়। এবারের বাজেটের দিন জারি করা এই বিধিমালায় তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন তিনটি হলো স্বর্ণের অলংকারের সংজ্ঞা সংযোজন, মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা ১২ বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা।

বিদেশফেরত একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারেন। এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার। এবারও এই সুবিধা বহাল রাখা হয়েছে। তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করে বলা হয়েছে, ‘স্বর্ণালংকার অর্থ ২২ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশাখচিত ও পরিধানযোগ্য অলংকার।’ অর্থাৎ ২৪ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে চুড়ির মতো বানিয়ে আনার সুযোগ নেই এখন।

বিধিমালায় দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে মুঠোফোন আনার সুবিধায়। নতুন বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে আনতে পারবেন। এর বাইরে আরেকটি নতুন মুঠোফোন আনা যাবে। তবে এ জন্য শুল্ক-কর পরিশোধ করতে হবে। সব মিলিয়ে একজন যাত্রী বিদেশ থেকে তিনটি মুঠোফোন আনতে পারবেন।

ব্যাগেজ রুলের তৃতীয় পরিবর্তন হলো, ১২ বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলংকার আনার সুযোগ বন্ধ করে দেওয়া। আগের বিধিমালায় এটি সুস্পষ্ট ছিল না।

নতুন নিয়মে শুল্ক-কর পরিশোধ করে ১২টি পণ্য এবং শুল্ক-কর ছাড়া ২৬ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে।

বিনা শুল্কে যে ২৬টি পণ্য আনা যাবে তার মধ্যে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্যের অলংকার, দুটি ব্যবহৃত মুঠোফোন, ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর, ওভেন, রাইস কুকার, সেলাই মেশিন, সিলিং ফ্যান এবং এক কার্টন পর্যন্ত সিগারেট।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup