সর্বশেষ

ওমানে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশির মৃত্যু, প্রবাসীদের সাহায্যে দেশে এলো লাশ

5eb5f6f4 a343 43be 1df28264cWeb Popup (3)

ওমানে ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া এক প্রবাসীর লাশ দেশে পাঠানো হয়েছে।

ওমানের সহকর্মী প্রবাসী ও চট্টগ্রাম সমিতির আর্থিক সহযোগিতায় শুক্রবার (২৮ জুন) রাতে আবুল কালাম নামে ওই প্রবাসীর লাশ দেশে পাঠানো হয়। এর আগে গত ২২ জুন ভোরে ওমানের সুর অঞ্চলে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

প্রবাসী আবুল কালামের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী।

সদস্যদের সহযোগিতায় মৃত প্রবাসীর লাশ দেশে ফেরাতে সব ধরণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। সেই ধারাবাহিকতায় সমিতির ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে লাশ দেশে পাঠানো হয়েছে।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup