সর্বশেষ

প্রবাসীর হেলিকপ্টার এখন আরব আমিরাতে

প্রবাসীর হেলিকপ্টার এখন আরব আমিরাতেCity ads Investment (1)

সম্প্রতি প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার দিয়ে প্রবাসীদের দেশে ফেরার বিষয়টি বেশ আলোচনায় আসে। গত বছর জুন মাসে ঢাকা থেকে যাত্রা শুরু করে ‘প্রবাসীর হেলিকপ্টার’ প্রতিষ্ঠান। দেশের আলোড়ন তৈরি করা প্রতিষ্ঠানটি এবার সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে৷

রোববার বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ডেরায় এসডব্লিউটি (SWT) ট্রাভেলে প্রবাসীর হেলিকপ্টার কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক জাহেদ খান। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীর হেলিকপ্টার এজেন্ট এসডব্লিউটি ট্রাভেলের স্বত্বাধিকারী চেয়ারম্যান সাফি উল্লাহ সামি।

উদ্বোধনকালে জায়েদ খান বলেন, প্রবাসীরা দেশে ফেরার পর দ্রুতই বাড়ি পৌঁছতে চান। কিন্তু দেশের সীমিত আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় তা সম্ভব হচ্ছে না।

এদিক থেকে প্রবাসীর হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকাসহ সারা দেশে হেলিকপ্টার করে যাওয়ার সুযোগ থাকায় প্রবাসীরা দ্রুত স্বজনের কাছে যেতে পারছেন।

প্রবাসীদের যেকোনো বিষয়ে সংযুক্ত থাকতে পারলে ভালো লাগে। প্রবাসীর হেলিকপ্টার লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত হওয়া আমার জন্য খুবই সম্মান ও আনন্দের।

সাফি উল্লাহ সামি বলেন, দেশে কিছুদিন আগেও হেলিকপ্টার সহজলভ্য ছিল না। এখন থেকে আমাদের প্রতিষ্ঠানে প্রবাসীর হেলিকপ্টারে বুকিং দিতে পারবেন। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়া অথবা দেশে গিয়ে ঘুরাঘুরির জন্যও বুকিং দিতে পারবেন এসডব্লিউটি ট্রাভেলের মাধ্যমে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup