সর্বশেষ
ব্রেকিং

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

HASINA 6b055760f3cf0 (1) 6b0a64535019aWeb Popup (3)

ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসুস্থতা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়ার পর তিনি ‘সুস্থ আছেন’—তা দেখাতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দলটির অফিশিয়াল ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’-এ অডিওটি প্রকাশ করা হয়। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ জানিয়েছে, প্রচারিত অডিওটি অন্তত এক বছর পুরোনো।

দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি।

তাদের অনুসন্ধানে দেখা গেছে, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচার করা অডিও ক্লিপটি নতুন নয়; এটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)