সর্বশেষ

ওমানে দরজা ভেঙে বাংলাদেশির মরদেহ উদ্ধার করল পুলিশ

Untitled 2.pnggbvbWeb Popup (3)

ওমানের মাতরাহ এলাকায় নিজ বাসা থেকে রনি হোসেন (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ ঘরের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে। রনি হোসেনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামে। প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন।

রনির স্বজন ও পরিচিতদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে তার স্ত্রী ওমানে থাকা পরিচিতদের ফোন করে জানান, রনিকে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপর তাঁরাও বেশ কিছুক্ষণ চেষ্টা করে রনিকে ফোনে না পেয়ে তার ভাই রফিক এবং প্রবাসী মহসিন, শফিকুল ইসলাম ও সোহেল মাতরাহ এলাকায় তার বাসায় যান।

বাসায় গিয়ে তারা শুনতে পান, ঘরের ভেতর রনির মুঠোফোন বাজছে। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। পরে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর বাংলাদেশে থাকা তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। রোববার দুপুরে মরদেহ দেহ দেশে পাঠানো হয়েছে। 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)