সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনার ওপর এমন হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ লিখেছেন, বেসামরিক অবকাঠামো এবং অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এ ধরনের বেপরোয়া আগ্রাসন সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা দেওয়ার অধিকারের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।











