Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

মালয়েশিয়ায় আতঙ্কে প্রবাসীরা

BeFunky collage (62) 6adb826263ba7Web Popup (3)

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। চলতি বছরের প্রথম দশ মাসেই দেশজুড়ে প্রায় বারো হাজার অভিযান চালিয়ে ৭০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। একই সময়ে প্রায় ৪৮ হাজার জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রতিদিন গড়ে শত শত বিদেশি নাগরিক আটক হচ্ছেন, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

আবাসিক ভবন, দোকানপাট ও নির্মাণস্থলসহ বিভিন্ন জায়গায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। তবে অবৈধ প্রবাসীদের জন্য আশার কথাও জানিয়েছে মালয়েশিয়া সরকার। যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের জন্য ‘প্রত্যাবাসন কর্মসূচি’-এর মেয়াদ ২০২৭ সালের মে মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। সামান্য কিছু জরিমানা ও ফি দিয়ে তারা নির্বিঘ্নে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

এই সুযোগ থাকা সত্ত্বেও অবৈধ প্রবাসীদের ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ফলে বৈধ কাগজপত্র ছাড়া সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে। অবৈধ কর্মীদের আশ্রয় দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)