Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ওমান উপকূলে জ্বলন্ত কার্গো জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার করল আমিরাত

Sw 76.1791974698Web Popup (3)

ওমান উপসাগরে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড। রোববার এক বিবৃতিতে বাহিনীটি জানায়, খবর পেয়ে দ্রুত তাদের বিশেষ দল জাহাজটির অবস্থান শনাক্ত করে। উদ্ধার হওয়া নাবিকেরা সবাই আরবীয় এবং তারা সম্পূর্ণ সুস্থ আছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহাজটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা নিশ্চিত করে জানায়নি আমিরাত। তবে এর আগেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছিল, হরমুজ প্রণালিতে নিয়ম না মেনে চলা দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। তাদের ভাষ্যমতে, জাহাজগুলো নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে অনুমোদিত পথের বাইরে যাওয়ার চেষ্টা করছিল।

গত প্রায় দুই সপ্তাহ ধরেই হরমুজ প্রণালিতে নিয়মিত জাহাজ দুর্ঘটনায় পড়ার খবর দিচ্ছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, ইরান নিজেই এসব বাণিজ্যিক জাহাজে ইচ্ছাকৃতভাবে ড্রোন বা মিসাইল হামলা চালাচ্ছে। পরাশক্তিগুলোর এমন পাল্টাপাল্টি অভিযোগের কারণে উপসাগরীয় ওই সমুদ্রপথে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আলজাজিরা

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)