ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে এবার সরাসরি মাঠে নামছে সিরিয়ার সামরিক বাহিনী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে শক্তিশালী করতে এবং সৌদি আরবে হুথিদের হামলা প্রতিহত করতে দেশ দুটিতে কয়েক হাজার সিরীয় সেনা মোতায়েন করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, এরই মধ্যে কয়েকশ সেনা সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন এবং ধাপে ধাপে সেখানে মোট তিন হাজার সিরীয় সেনা যোগ দেবেন।
সৌদি আরব ও হুথিদের মধ্যকার দীর্ঘস্থায়ী লড়াইয়ে এই প্রথমবারের মতো কোনো বিদেশি দেশের সেনা সরাসরি ইয়েমেনে প্রবেশ করতে যাচ্ছে। এর আগে হুথিদের হামলা ঠেকাতে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলে পাকিস্তান ও তুরস্ক দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায়। পাকিস্তানের সেনারা সৌদিতে অবস্থান করলেও তারা সরাসরি ইয়েমেনে কোনো হামলায় অংশ নিচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন নাটকীয় মোড় নেওয়ার নেপথ্যে রয়েছে সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠক। গত বুধবার রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার প্রেসিডেন্ট। ওই বৈঠকে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মাত্র তিন দিনের মাথায় ইয়েমেনের রণাঙ্গনে সিরীয় সেনা প্রবেশের এই খবর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।









