Opens in a new tab
সর্বশেষ

কুয়েতে মাটি খুঁড়ে মাদকের হোম ডেলিভারি!

KuitWeb Popup (3)

কুয়েতে মাদক পাচার ও বিক্রির অভিনব সব কৌশল ভেস্তে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ‘শাবু’ এবং মাদকযুক্ত ই-সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাটিতে মাদক লুকিয়ে বিক্রির এক অভিনব চক্রও ধরা পড়েছে।

মিশরেফ এলাকায় পুলিশের টহল দলের হাতে ধরা পড়েন এক ভারতীয় প্রবাসী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫২ প্যাকেট ‘শাবু’ নামের মাদক উদ্ধার করা হয়। ওই ব্যক্তি অভিনব কায়দায় গাছের নিচে ও মাটিতে গর্ত করে মাদক লুকিয়ে রাখতেন। পরে মোবাইলে ক্রেতাদের কাছে সেই গোপন জায়গার লোকেশন পাঠিয়ে ডেলিভারি দিতেন। জিজ্ঞাসাবাদের পর তার বাসাতেও আরও মাদকের সন্ধান পায় পুলিশ।

অন্যদিকে, অপরাধ তদন্ত বিভাগের আরেক অভিযানে মাদকযুক্ত তরল ভরা ইলেকট্রনিক সিগারেট বা ভ্যাপ বিক্রির দায়ে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে ১২০ মিলি মাদক তরল এবং ৬৪টি ই-সিগারেট উদ্ধার করে পুলিশ। তরুণ সমাজকে এমন ভয়ংকর মাদকের থাবা থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার কড়া বার্তা দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup