Opens in a new tab
সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর!

Oman11Web Popup (3)

ওমানের বাজেট এয়ারলাইন সালাম এয়ার চট্টগ্রাম থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু করেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ রুটে প্রথম ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে প্রবাসীদের যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হলো।

নতুন এই রুটে প্রাথমিকভাবে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর চাপ বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। এতদিন চট্টগ্রাম থেকে সালালাহ যেতে মাসকাট বা অন্য বিমানবন্দরে দীর্ঘক্ষণ ট্রানজিট নিয়ে গন্তব্যে পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতো। এখন সরাসরি ফ্লাইটে সময় লাগবে মাত্র সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘণ্টা। ফলে প্রবাসীদের ভ্রমণ সময় ও অর্থ- উভয়ই সাশ্রয় হবে।

সালালাহ শহরকে নিজেদের নতুন হাব হিসেবে গড়ে তুলছে সালাম এয়ার। সালালাহর সঙ্গে জেদ্দা, কালিকট ও চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে। ওমানের ধোফার প্রদেশের রাজধানী সালালাহতে কৃষি ও সেবা খাতে প্রচুর বাংলাদেশি কাজ করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু প্রবাসী কর্মীই নন, এই রুট ব্যবহার করে সালালাহ হয়ে কম খরচে সৌদি আরবে ওমরাহ পালনেও সুবিধা পাবেন যাত্রীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup