এবার পবিত্র কাবা ঘরের খুব কাছেই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি রুখে দিলেও এ নিয়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো যেখানে পড়েছে, সেখান থেকে পবিত্র কাবা ঘরের দূরত্ব নামমাত্র। আল-আরাবিয়ার তথ্য অনুযায়ী, হুথিদের ছোঁড়া ওই দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার অদূরে ‘ওয়াদি আল-মাগমাস’ এলাকায় আছড়ে পড়ে। স্যাটেলাইট ম্যাপে দেখা যায়, ওই স্থানটি থেকে পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফের দূরত্ব মাত্র ২১ কিলোমিটার।
কাবার এত কাছে এমন ভয়ংকর মারণাস্ত্র চলে আসার খবরে রীতিমতো শিউরে উঠছেন সাধারণ মানুষ। সৌদি বাহিনী আকাশপথেই এটি ধ্বংস করতে পারায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কাবা ঘরের এতটা কাছাকাছি হামলার এই অপচেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সেইসাথে পবিত্র এই ভূখণ্ডের নিরাপত্তায় মুসলিম বিশ্ব নতুন করে ভাবতে শুরু করেছে।
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়। এরপর এর জ্বলন্ত টুকরোগুলো মক্কার ওয়াদি আল মুগাম্মাস, জেদ্দার আল নুজহা এবং তায়েফসহ বেশ কয়েকটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। তবে পবিত্র দুই নগরীতে হামলার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তাদের দাবি, মক্কা-মদিনাকে লক্ষ্য করে নয়, বরং রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, দাম্মাম ও নাজরান বিমানবন্দর এবং আরামকোর তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিগুলোই ছিল তাদের মূল নিশানায়। মক্কায় হামলার সৌদি অভিযোগকে তারা ‘বড় ধরনের মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।
আরও
21 كيلو مترا فقط هي المسافة الفاصلة بين الحرم المكي ووادي المغمّس الذي سقطت فيه شظايا صاروخين بالستيين أطلقتهما ميليشيات الحوثي وجرى اعتراضهما اليوم https://t.co/nRVglj0opT
— العربية السعودية (@AlArabiya_KSA) October 24, 2026








