সর্বশেষ

হামলার মধ্যেই সৌদিতে এবার বজ্রঝড়-শিলাবৃষ্টি-বন্যার আশঙ্কা, সতর্কবার্তা জারি

Saudi j;[''Web Popup (3)

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এমনিতেই বিপর্যস্ত সৌদি আরব। রিয়াদসহ একাধিক বিমানবন্দরের অচলাবস্থা ও হতাহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। আগামী শনিবার পর্যন্ত সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার চরম সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। তীব্র এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধুলাঝড়, এমনকি টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টিরও জোরালো আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসের বরাতে গালফ নিউজ জানিয়েছে, জাজান, আসির, আল বাহা এবং পবিত্র মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান ও আদহামসহ আশপাশের এলাকাগুলোতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক, নাজরান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেদ্দা, রাবিঘ ও খুলাইসেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এনসিএম সতর্ক করে জানিয়েছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় চারদিক ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে সড়কে দৃষ্টিসীমা বিপজ্জনক মাত্রায় নেমে আসতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলবর্তী অঞ্চলে উত্তাল ঢেউয়ের ঝুঁকি রয়েছে। চরম বৈরী এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দা ও চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশনা মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup